চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরের আট চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ডিসেম্বরের আট চলচ্চিত্র

ডিসেম্বরের আট চলচ্চিত্র

বাংলা ছবির সংকটময় মুহূর্ত কাটিয়ে আবার প্রেক্ষাগৃহমুখী হচ্ছে দেশীয় চলচ্চিত্র দর্শক। ২০১৬ সালে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ কিংবা ২০১৭-এর দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ দর্শকদের হলে এনেছে নতুন করে। এ কথা স্বীকার করতেই হবে। এ বছর বিজয়ের মাসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য নতুন উপহার হিসেবে মুক্তি পাচ্ছে আরও আটটি দেশীয় ছবি, যদিও ডিসেম্বরের প্রথম দিনে ইতিমধ্যে দুটি ছবি মুক্তি পেয়ে গেছে। প্রতিটি চলচ্চিত্র নিয়েই দর্শক ও নির্মাতাদের প্রত্যাশার পারদ বেশ উপরে। জেনে নেয়া যাক ডিসেম্বরে কোন কোন চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে-

চমকের অপেক্ষায় ‘হালদা’:
তৌকির আহমেদ পরিচালিত, মোশাররফ করিম, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী অভিনীৎ ‘হালদা’ মুক্তি পেয়েছে শুক্রবার (১ ডিসেম্বর)। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সংলাপ সম্বলিত ‘হালদা’ তৈরি হয়েছে হালদা নদীপারের জনজীবন নিয়ে।  ১ ডিসেম্বর সারা দেশে প্রায় নব্বইটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। এরমধ্যে শুধু ঢাকা শহরের ১৭টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। ‘হালদা’র পরিবেশনায় রয়েছে ‘অভি কথাচিত্র’। ছবিটি দেখতে এখন পর্যন্ত প্রায় সব প্রেক্ষাগৃহেই ‘হাউজফুল’ শব্দটি শোন যাচ্ছে। এখন দেখার বিষয় পুরো সপ্তাহজুড়ে ছবিটি কেমন ব্যবসা করে।

অপেক্ষার প্রহর শেষে ‘ছিটকিনি’:
ডিসেম্বরের প্রথম দিনেই ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘ছিটকিনি’ও মুক্তি পেয়েছে। সাজেদুল আউয়াল পরিচালিত রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত ‘ছিটকিনি’ ১ ডিসেম্বর শুক্রবার মুন্সীগঞ্জের ‘পিক্স সিনেপ্লেক্স’-এ মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। আরো আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল মো. রইসউদ্দীন সরকার, মো. সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক, শিশুশিল্পী আপন প্রমুখ। অভিনয়াংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেছেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তাঁর দল।

Banglabid

‘চল পালাই’ নিয়ে ফিরছেন দেবাশীষ:
৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত চতুর্থ চলচ্চিত্র ‘চল পালাই’। ‘চল পালাই’ এ অভিনয় করেছেন শিপন মিত্র, তমা মির্জা, শাহ রিয়াজ, আহমেদ শরীফ প্রমুখ। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি ‘চল পালাই’ চলচ্চিত্রটি। তবে গতানুগতিক  ত্রিভুজ প্রেমের গল্পের বাইরে এখানে পাওয়া যাবে থ্রিলারের স্বাদ।  শতাধিক প্রেক্ষাগৃহে ‘চল পালাই’ মুক্তি দেয়ার চেষ্টা করছেন পরিচালক দেবাশীষ।

‘অন্তর জ্বাল ‘ নিয়ে আসছেন মাস্টার মেকার মালেক আফসারি:
ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান ও পরীমণি অভিনীত মালেক আফসারী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা।  পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ছবিটি। এতে নায়ক মান্নার এক পাগল ভক্তের চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। ছবিতে জায়েদ ও পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু। অন্তর জ্বালা ১৭৫টি হলে মুক্তি দিয়ে আগের সব রেকর্ড ভাঙ্গার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন পরিচালক মালেক আফসারী।

‘ঢাকা অ্যাটাক’-এর পর আসছে শুভ’র ‘ভাল থেকো’
সম্প্রতি দেশের তারকা অভিনেতা আরিফিন শুভ’র ‘ঢাকা অ্যাটাক’ বাংলা চলচ্চিত্রে জোয়ার সৃষ্টি করেছে। ছবিটি প্রেক্ষাগৃহে সাফল্যের পঞ্চাশ দিন উদযাপন করেছে গেল সপ্তাহেই। আর এরপর ফের নতুন সিনেমা নিয়ে ফিরছেন শুভ। জাকির হোসেন রাজু পরিচালিত শুভ’র নতুন ছবি ‘ভালো থেকো’ মুক্তি পাবে ২২ ডিসেম্বর। আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত এই চলচ্চিত্রের প্রযোজক ‘দ্য অভি কথাচিত্র’র জাহিদ হাসান অভি। ‘ভালো থেকো’ চলচ্চিত্রটি একটি পরিবারের গল্প নিয়ে তৈরি। দর্শক পারিবারিক বন্ধনের কাহিনী এখানে পাবেন।

Reneta

‘দীপু নাম্বার টু’ নির্মাতা এবার ফিরছেন ‘আঁখি ও তার বন্ধুরা’ নিয়ে:
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও লাভেলো আইসক্রিমের নিবেদনে আসছে ২২ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’ খ্যাত নির্মাতা মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ছবিটিও ‘দীপু নাম্বার টু’-এর লেখক মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনেই নির্মিত। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে এক অন্ধ কিশোরীর চরিত্রে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। এ ছাড়াও আছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে টিওটি ফিল্মস।

পরীমণির আরো একটি প্রয়াস ‘ইনোসেন্ট লাভ’:
নির্মাতা রানার পরিচালনায় পরীমণির ‘ইনোসেন্ট লাভ’ ও মুক্তি পাবে ২২ ডিসেম্বর। পরীমণি ও জেভ ছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, আমির সিরাজী ও কাবিলা।

‘গহীন বালুচর’ দিয়েই শেষ হবে ২০১৭ সালের হিসেব:
অক্টোবরে মুক্তির কথা থাকলেও ‘ঢাকা অ্যাটাক’ এর জনপ্রিয়তার কারণে মুক্তির তারিখ পিছিয়ে নিয়েছিলেন ‘গহীন বালুচর’ নির্মতা বদরুল আনাম সৌদ। অবশেষে ২৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত বহুল প্রতীক্ষিত ছবি ‘গহীন বালুচর’। ‘গহীন বালুচর’ ছবিতে অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুনের। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ। ‘গহীন বালুচর’-এর প্রযোজনায় আছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। চলচ্চিত্রটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর জ্বালাআঁখি ও তার বন্ধুরাগহীন বালুচরচল পালাইছিটকিনিহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT