চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
বাংলাদেশ
A A
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েটরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর ২০২০-২০২১ সালের গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে এ সমাপনী অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিটিসির মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তার ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ এর ২০২০-২০২১ কোর্সে অংশগ্রহনকারী সকলকে অভিনন্দন জানান।

তিনি উল্লেখ করেন, ২০২০ এবং ২০২১ সাল বাংলাদেশের ইতিহাসের দু’টি বিশেষ বছর। ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এবং ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ।

‘বাংলাদেশ সবসময়ই আঞ্চলিক তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল দেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নে যত্নশীল। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ তার সীমিত সম্পদ নিয়ে বিপন্ন মানবতার দিকে হাত বাড়িয়ে দিয়েছে।’

তিনি প্রত্যাশা করেন, কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান, ইচ্ছা শক্তি এবং উৎসাহ নিয়ে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, স্বাবলম্বী এবং সর্বোপরি বিশ্বের বুকে একটি গৌরবময় অবস্থানে অধিষ্ঠিত করবেন। চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে উদ্ভাবনী প্রক্রিয়া এবং স্বল্প বাজেটে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই ইন্টারনেট ভিত্তিক সুরক্ষিত ই-লার্নিং সলিউশন আয়োজনের মাধ্যমে কোর্স কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী কমান্ড্যান্ট এবং ডিএসসিএসসি’র সকল সদস্যের প্রশংসা করেন।

ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন তার স্বাগত বক্তব্যের প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ডিএসসিএসসি’র সকল কার্যক্রমে পূর্বের মতো প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা, দিক নির্দেশনা ও বিশেষ মনোযোগ প্রত্যাশা করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বছর ডিএসসিএসসি ২০২০-২০২১ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১২৭ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৩২ জন অফিসার, বাংলাদেশ বিমানবাহিনীর ২৩ জন অফিসার এবং ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদি আরব, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শ্রীলংকা, তানজানিয়া, এবং উগান্ডা থেকে আগত ৪৩ জন অফিসারসহ সর্বমােট ২২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

শুরু থেকে এ পর্যন্ত ৫৪৩৫ জন বাংলাদেশী সশস্ত্র বাহিনীর অফিসার ৫ জন পুলিশ অফিসার এবং ৪৩টি বন্ধু প্রতিম দেশের মােট ১২০৮ জন বিদেশী অফিসার এই প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

কোভিড-১৯ মহামারি জনিত পরিস্থিতির কারনে ডিএসসিএসসি ২০২০-২০২১ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিথি সংখ্যা সীমিত রাখা হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

ট্যাগ: সমাপনী অনুষ্ঠান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃতদের ২৪ শতাংশ নারী

পরবর্তী

‘প্রতারিতরা সবকিছু না খোয়ানো পর্যন্ত পুলিশের কাছে আসে না’

পরবর্তী
পুলিশের তদন্তের সময় গ্রেপ্তারকৃতরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রতারিতরা সবকিছু না খোয়ানো পর্যন্ত পুলিশের কাছে আসে না’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসএলকমার্জ এবং ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT