বিনোদন

ডিপজলের মেয়ের বিয়ে

ডিপজলের মেয়ের বিয়ে

খল অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল তার কন্যা ওলিজা মানোয়ারকে বিয়ে দিয়েছেন। পাত্রের নাম অর্পণ। পেশায় একজন ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার তাদের এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন ঢাকায় বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে জানা যায়।

ডিপজল তার মেয়ে ওলিজার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ওলিজা আমার খুব আদরের মেয়ে। বিবাহিত জীবনে সে যেন সুখী হয়, তার জন্য সবাই দোয়া করবেন।

ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ডিপজলকন্যা।

‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

বিষয়:ওলিজা ডিপজল প্রযোজক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…