চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির ১২ শিক্ষার্থী

সুব্রত গাইন সুব্রত গাইন
৯:১৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি লেখাপড়ায় আগ্রহ তৈরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ।

সোমবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে ২০১৬ সালের বি.এ/বি.পি.এ অনার্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ প্রমুখ।

ডিনর্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সীমা খাতুন (দর্শন), সৈয়দ নাঈমুর রহমান সোহেল (ইতিহাস), ইরতিফা হাসান (ইংরেজি), মঞ্জু রাণী দাস (বাংলা), জান্নাতী কাওনাইন কেয়া (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), আবুল ফুতুহ (আরবী), আশরাফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), জয়শ্রী পাল (সঙ্গীত), জিনত আরা গুলশানা মার্জিয়া (নাট্যকলা), কবিতা আক্তার (ফারসি ভাষা ও সাহিত্য), নাজরীনা আক্তার (সংস্কৃত) ও নূর মোহাম্মদ (উর্দু)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘পুরস্কার পাওয়া মানে নিজের পথকে আরও প্রশস্ত করা। শিক্ষার্থীদের অনুপ্রেরণার জায়গা তৈরি করে দেয়। তবে শুধুমাত্র একাডেমিক পড়া দিয়ে ভাল ফলাফল করা যায় কিন্তু এর মানে এই নয় যে শিক্ষার্থীরা অনেক জ্ঞান অর্জন করেছে। বই পড়ার পাশাপাশি অন্যদিকে সমান দক্ষতা অর্জন করতে হবে। আর সব ক্ষেত্রে দক্ষতা থাকলেই তারা দেশের সেবায় কাজ করতে পারবে। তাই একজন শিক্ষার্থীদের মধ্যে সত্য, ন্যায়, সুন্দর ও কল্যাণ এই কয়েকটি বৈশিষ্ট্য ধারণ করতে হবে।’

Reneta

কলা অনুষদের ডিন অধ্যাপক এফ এম এইচ তাকীর সভাপতিত্বে ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক আতাউল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো.আসাদুজ্জামান, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মু. এয়েজুল ইসলাম, ভাষা বিভাগের সভাপতি অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস, ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিনস্ অ্যাওয়ার্ডরাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT