বাংলাদেশ

ডিকাব’র সভাপতি পান্থ রহমান, সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন

দুইজন পুরুষ, একজনের পোষাক ব্যবসায়ী, অন্যজন অফিসিয়াল পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষের ছবি, একজনের পোষাক ব্যবসায়ী, অন্যজন অফিসিয়াল পোশাক পরিহিত, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের পান্থ রহমান ও ইউএনবির একেএম মঈনুদ্দিন ২০২১ সালের জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এ কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন: সহ-সভাপতি মাহফুজ মিশু(যমুনা টিভি), যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন), কোষাধ্যক্ষ আতিকুর রহমান (জবাবদিহি), দপ্তর সম্পাদক আরিফুজ্জামান মামুন (আমাদের সময়)  সদস্য— আঙ্গুর নাহার মন্টি (নিউজটোয়েন্টিফোর), রাহীদ এজাজ (প্রথম আলো), নূরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), রাশেদ মেহেদী (সমকাল) ও এহসান জুয়েল (সময়টিভি)।

ডিকাবের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু।  নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও আনিস আলমগীর।

শুরুতে ডিকাবের বিদায়ী কমিটির (২০২০) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান, আর কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর রহমান।

বিষয়:চ্যানেল আই ডিকাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…