চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

দায়িত্বরত সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার ডিএমপি কার্যালয়ের সামনে দুপুর ১২টার দিকে শুরু হওয়া মানবন্ধন পুলিশের অনুরোধে ১২টা ১৫ মিনিটে শেষ হয়।

গতকাল সোমবার দুপুরের দিকে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন বাংলা টিভির সাংবাদিক আরমান কায়সার ও ক্যামেরা পার্সন মানিকের উপর চড়াও হয় মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন।

সংবাদ সংগ্রহের সময় পুলিশের এমন আচরণের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধন শুরুর এক পর্যায়ে ডিএমপির উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমানের অনুরোধে সাংবাদিকদের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। এরপর সাংবাদিকদের তরফ থেকে একটি স্মারকলিপি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বরাবর প্রেরণ করা হয়।

চার দফা দাবিতে ডিএমপি কমিশনারকে স্মারকলিপি
ডিএমপি কমিশনারকে দেয়া স্মারকলিপিতে বলা হয়, সোমবার নয়াপল্টন এলাকায় বিএনপির মিছিলের সংবাদ সংগ্রহের সময় বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরা পার্সন মানিক নির্যাতনের শিকার হন। এতে নেতৃত্ব দেন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন ও তার ফোর্স।

Reneta

‘‘দায়িত্বরত অবস্থায় একজন সংবাদকর্মীকে যেভাবে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে। তা একটা পেশাদার বাহিনীর জন্য লজ্জার। গত তিন বছরে ঢাকায় পুলিশ কর্তৃক আরও বেশ কয়েকটি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। নামমাত্র তদন্ত কমিটি গঠন এবং ক্লোজড করার মতো হাস্যকর কিছু শাস্তির ব্যবস্থা আমরা দেখেছি। সোমবারের ঘটনাকে সামনে রেখে অতীতের সকল নির্যাতনের ঘটনার শাস্তি দাবি করছি।’’

অতিদ্রুত বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরা পার্সনসহ বিএনপি অফিসের সামনে নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের পক্ষ থেকে এ ঘটনায় দোষী ডিসি মতিঝিল ও তার অধস্তন পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টস এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক কাউরুজ্জামান খান, ক্র্যাব এর সিনিয়র সদস্য দীপু সরোয়ার, আবাদুজ্জামান শিমুল, ঢাকা রিপোর্টস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, রাজু আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু দারদা জুবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুব, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার রাসেদ নিজাম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিসাংবাদিকসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধ: এনএসআই’র সাবেক মহাপরিচালক গ্রেফতার

পরবর্তী

ভিসা পেলেন আমির

পরবর্তী

ভিসা পেলেন আমির

যা থাকছে শাওমি রেডমি নোট ফাইভ প্রো-এ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT