চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ৩৪তম কমিশনার হিসেবে শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেছেন মোহা. শফিকুল ইসলাম। তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি মিডিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৮ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহা. শফিকুল ইসলামকে ডিএমপি’র কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

Banglabid

মোহা. শফিকুল ইসলাম এর আগে বাংলাদেশ পুলিশের সিআইডি’র অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

চাকরি জীবনে তিনি পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলা, পটুয়াখালী জেলা, সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি ঢাকা রেঞ্জ, এন্টি টেররিজমের প্রধান (অ্যাডিশনাল আইজিপি), অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি একাধিকবার বিপিএম পদকে ভূষিত হন।

মোহা. শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন।

Reneta

বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রী পরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপিডিএমপি কমিশনারঢাকা মেট্রোপলিটন পুলিশমোহা. শফিকুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিষেকের প্রথম বলেই তাইজুলের সাফল্য

পরবর্তী

প্রথম বলে উইকেট নিয়ে তাইজুলের রেকর্ড

পরবর্তী

প্রথম বলে উইকেট নিয়ে তাইজুলের রেকর্ড

এদেশের মানুষ এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারে: স্পিকার

সর্বশেষ

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT