বাংলাদেশ

ডিএমপির প্রত্যেক থানার গেটে জীবাণুনাশক টানেল

ডিএমপির প্রত্যেক থানার গেটে জীবাণুনাশক টানেল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

বাসস জানায়, ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন: ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার রাতে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবাগ্রহীতাদের করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য গেটে জীবাণুনাশক টানেল স্থাপনের নির্দেশ দেন কমিশনার।

‘‘এরই অংশ হিসেবে রাজধানীর কাফরুল, গুলশানসহ কয়েকটি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বাকি থানাগুলোতেও আগামী কয়েকদিনের মধ্যেই টানেল স্থাপন করা হবে।’’

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশকে টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সাথে কাজ করতে পারছেন। সারাদেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তা।

বিষয়:করোনাকরোনাভাইরাসডিএমপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…