চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডালমিয়ার ‘পক্ষপাতিত্বে’ টিকে যায় শোয়েবের ক্যারিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিসিআই ও আইসিসির সাবেক সভাপতি, প্রয়াত জগমোহন ডালমিয়ার কারণে শোয়েব আখতারের ক্রিকেট ক্যারিয়ার বেঁচে যায় বলে মন্তব্য করেছেন পিসিবির সাবেক সভাপতি তৌকির জিয়া। ক্রিকেটবিশ্ব যখন নির্বাসিত করতে একমত, তখন ডালমিয়া শক্তভাবে পাশে দাঁড়িয়েছিলেন বলেই খেলা চালিয়ে যেতে পেরেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার।

১৯৯৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা করে শোয়েব ২০১১ সাল পর্যন্ত দাপটে খেলে গেছেন। ১৯৯৯ সালে ভারত সফরে এসে কলকাতা টেস্টে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে সাজঘরের পথ দেখিয়ে আলোচনা ও সাফল্যে তুঙ্গমুখী হন।

সময়ের সাথে শোয়েবের সাফল্যযাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে থাকে। সঙ্গে আলোচনা বাড়তে থাকে তার বোলিং অ্যাকশন নিয়ে। শোয়েব কেবল সেসময়েরই নন, সর্বকালের সেরা গতির পেসারদের একজন হয়ে থাকবেন ক্রিকেট ইতিহাসে। তার এই গতির পেছনে যেটি সহায়ক, সেই অ্যাকশন নিয়েই বিস্তর প্রশ্ন উঠতে থাকে তখন।

আইসিসি বস ডালমিয়া তখন শক্তকাঁধে শোয়েবের পাশে দাঁড়িয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তখনকার প্রধান তৌকির জিয়া স্বদেশি সংবাদমাধ্যমকে বলেছেন, গোটা ক্রিকেটবিশ্বই শোয়েবকে নির্বাসিত করতে উদ্যত ছিল।

‘সেসময় আইসিসির সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া, এবং তার প্রভাব ছিল প্রশ্নাতীত। শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিয়ে তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। আইসিসির অন্য সদস্যরা তার বোলিং অ্যাকশনকে অবৈধ মনে করলেও ডালমিয়ার কারণে শোয়েব বেঁচে যায়।’

‘অন্য সদস্যদের আপত্তির পর আমি ও ডালমিয়া পদক্ষেপ নেই। তাতে আইসিসি এটা মেনে নেয় যে, শোয়েবের বোলিং আর্মে জন্মগত ত্রুটি আছে। এ কারণেই বোলিংয়ের সময় তার কনুই বেশি প্রসারিত হয়। পরে তাকে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।’ বলেছেন তৌকির জিয়া।

Reneta

শোয়েবের ক্যারিয়ার তাতে ২০০০-০১ সালে শেষ হয়ে যায়নি। ১৯৯৯ থেকেই পাকিস্তান বোর্ড জানত আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করছে। অত্যন্ত প্রভাবশালী সভাপতি ডালমিয়ার কারণে শোয়েবের বোলিং অ্যাকশন নিয়ে আর এগোতে পারেনি সংস্থাটির বাকি সদস্যরা।

পরে টেস্টে ১৭৮ উইকেট, ওয়ানডেতে ২৪৭ উইকেট, আর টি-টুয়েন্টিতে ১৯ উইকেট নিয়ে অবসরে যান শোয়েব। ২০০৭ সালে ক্রিকইনফোর সাথে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, আমি সবসময় ডালমিয়ার প্রতি কৃতজ্ঞ থাকব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিডালমিয়াপিসিবিলিড স্পোর্টসশোয়েব আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT