চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব মাঠে নামলেই ‘ডাবল সেঞ্চুরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ সফল সাকিব আল হাসান। করেছেন কয়েকটি রেকর্ড। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দারুণ আরেকটি মাইলফলকে নাম লেখাবেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার কীর্তি গড়বেন।

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। সাকিব ৭৫ রান করার পাশাপাশি বোলিংয়ে এক উইকেট নেন। হন ম্যাচসেরা। মাইলফলকের ম্যাচেও সাকিবের কাছ এমন পারফরম্যান্সই আশা করবে টিম টাইগার্স।

প্রোটিয়া ম্যাচে দারুণসব কীর্তি গড়েছেন সাকিব। ইতিহাসের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটের ডাবলসের কীর্তি গড়েছেন। মুশফিকের সাথে জুটিতে পঞ্চমবার শতক ছুঁয়ে দেশের সর্বোচ্চ (৫টি) সেঞ্চুরি-জুটির অংশীদার হয়েছেন। ম্যাচে বাংলাদেশ গড়েছে নিজেদের সর্বোচ্চ বিশ্বকাপ ও ওয়ানডের সংগ্রহ।

মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব বললেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে গত ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। যদি সবসময় এমন করতে পারি তবে পরিসংখ্যান আমার হয়ে কথা বলবে। আমি সাধারণত পরিসংখ্যানের দিকে তাকাই না। তবে যদি লোকজন এটি নিয়ে বলাবলি করে, আমার আনন্দই লাগে।’

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করার পথে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ২২৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে মধুর জয় এনে দেন সাকিব। বিশ্বকাপেও দলের অন্যতম সেরা খেলোয়াড়ের কাছ থেকে এমন পারফরম্যান্সের দিকেই দৃষ্টি টাইগারপ্রেমীদের!

৩২ বছর বয়সী সাকিব এপর্যন্ত ১৯৯ ওয়ানডেতে ৫৭৯২ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৩৪, প্রায় ৩৬ গড়ের সঙ্গে আছে ৭ সেঞ্চুরি ও ৪৩ ফিফটি। সেখানে বোলিংয়ে সেরা ৪৭ রানে ৫ উইকেটের সঙ্গে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ২৫০টি উইকেট দখলে তার। আর দুটি ক্যাচ নিলেই ছুঁয়ে ফেলবেন ফিফটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের বিশ্বকাপবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

আজ থেকেই ঘটবে অপ্রত্যাশিত সব ঘটনা: খোরশেদ আলম বাবুল

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT