চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবলের অভিজাত ক্লাবে সাকিবই সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রান করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছয় হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে এক উইকেট নিয়ে ছুঁয়েছিলেন আড়াইশ রানের মাইলফলক। তাতে এই ফরম্যাটে অনন্য ডাবলের অভিজাত ক্লাবে এখন তিনি। তার আগে যে কীর্তি ছুঁয়েছেন কেবল তিনজন। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সবার চেয়ে কম ম্যাচে কীর্তি ছুঁয়ে বাকিদের পেছনে ফেললেন।

সোমবার উইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দেরি করেননি সাকিব। বিশ্বকাপে খেলতে আসার আগে ৬ হাজার থেকে ২৮৩ রান দূরে ছিলেন। প্রথম তিন ম্যাচে দুই ফিফটি ও এক শতকে ব্যবধানটা নামিয়ে আনেন মাত্র ২৩ রানে। বৃষ্টি বাধায় শ্রীলঙ্কা ম্যাচ পণ্ড হয়েছিল। তাই একটু অপেক্ষা। ক্যারিবীয়দের বিপক্ষে তিনে নেমে ছয় হাজার ছুঁলেন ক্যারিয়ারের ২০২তম ওয়ানডেতে। এই ফরম্যাটে তার উইকেট ২৫৪টি, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে অধিনায়ক মাশরাফী ২৬৬ উইকেট নিয়ে।

সাকিবের আগে ওয়ানডেতে ছয় হাজার রান ও আড়াইশ উইকেটের ক্লাবে ঢুকেছেন শহিদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও সনাথ জয়সুরিয়া। পাকিস্তানি আফ্রিদির কীর্তি ছুঁতে লেগেছিল ২৯৪ ওয়ানডে। প্রোটিয়া ক্যালিসের লেগেছিল ২৯৬, আর লঙ্কান জয়সুরিয়ার ৩০৪ ম্যাচ। সাকিব সবাইকে পেছনে ফেললেন মাত্র ২০২ ম্যাচে এই অভিজাত ক্লাবে নাম লিখিয়ে।

এবারের বিশ্বকাপ যেন হয়ে উঠেছে সাকিবের জন্য একের পর এক উপলক্ষ পূরণের মঞ্চ। প্রথম ম্যাচে এইডেন মার্করামের উইকেট নিয়ে পঞ্চম অলরাউন্ডার হিসেবে ছুঁয়েছেন ২৫০ উইকেট। এবার আড়াইশ উইকেট ও ছয় হাজার রানের ক্লাবে ঢুকলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন নিজের ২০০তম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি তাকে দিয়েছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়ার মর্যাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT