কর্তব্যরত অবস্থায় ডাক্তার এবং নার্সদের ধর্মঘট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন এবং বিচারপতি সাহিদুল হকের বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে ধর্মঘট বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোর্শেদ।







