আন্তর্জাতিক

‘ডাউনিং স্ট্রিটের নিয়ন্ত্রণ হারাননি বরিস জনসন’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ডাউনিং স্ট্রিটে আলোচনায় অংশ নিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাকালীন লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের কারণে চাপের মুখে রয়েছেন বরিস জনসন। তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর পদত্যাগের পরও ডাউনিং স্ট্রিট বরিস জনসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তার সরকারী মুখপাত্র।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিস জনসনকে ছেড়ে যারা চলে গেছেন, তাদের বিষয়ে তিনি বলেছেন, পরিবর্তন উত্তম। তিনি বাকি সদস্যদের সঙ্গে নিয়েই সামনের কাজ চালিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন।

বরিস জনসনের মুখপাত্র জানান, সহসাই আর কেউ পদত্যাগ করবে না বলে মনে করছে ১০ ডাউনিং স্ট্রিট।

অবশ্য বরিস জনসনের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের সাবেক একজন মন্ত্রী।

বিষয়:বরিস জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…