চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডট বাংলা ডোমেইন মাতৃভাষার নতুন অর্জন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

‘ডট বাংলা’ ডোমেইন চালুর মাধ্যমে বাঙালির ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ আরও সহজ হলো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  বাংলা ভাষায় ওয়েবসাইটের ঠিকানা লেখার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করলো আমাদের মাতৃভাষা।

তিনি আরো বলেন, “ডট বাংলা বাস্তবায়ন করার মাধ্যমে অনলাইনে সম্প্রসারিত হবে বাঙালির প্রাণের ভাষা বাংলা। সালাম-বরকত-রফিকদের রক্তে অর্জিত বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিলো বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে বলেছিলেন‌ ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। জাতির পিতার এই কথাই বাস্তবায়িত হচ্ছে’।”

শনিবার গণভবনে দীর্ঘ প্রতীক্ষিত আনুষ্ঠানিকভাবে ডট বাংলা ডোমেইন উদ্বোধন করে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন,‌ ‘২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণা বাস্তবায়ন করছি। এখন সাধারণ মানুষ ঘরে বসেই সেবা পাচ্ছে। ডট বাংলা চালুর মাধ্যমে বাংলা ভাষা ইন্টারনেটে স্বকীয় পরিচয় পেলো। এই ডোমেইনে এখন ওয়েবসাইটের ঠিকানা লেখা যাবে বাংলাতেই। তাই সম্প্রসারিত ও আরও সহজ হবে ই-কমার্স, ই-কৃষি, ই-শিক্ষার মতো জনবান্ধব সেবাগুলো’।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিটিসিএল ডোমেইনের জন্য দরখাস্ত আহবান করবে। তারা বলেন, আগ্রহী গ্রাহকেরা অনলাইনের মাধ্যমে ডট বাংলার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল কোম্পানি টেলিটক রেজিস্ট্রেশন ফি গ্রহণ করবে।

Reneta

ইন্টারন্যাশনাল কর্পোরেশন অব এ্যাসাইন্ড ন্যামস এ্যান্ড নাম্বার্স (আইসিএএএন) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডট বাংলা (বাংলা) ইন্টারনেট ডোমেইন বরাদ্দ দেয়। গত ৪ অক্টোবর এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিএএনএন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে পত্র পাঠায়।

ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ এবং সিয়েরালিয়ন ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছে।

এর আগে আইসিএএনএন ডট বিডি অথবা বিডি হিসেবে বাংলাদেশের জন্য অপর একটি ডোমেইন বরাদ্দ দেয়। এখন থেকে বাংলা বাংলাদেশের নিজস্ব ইউনিকোড ডোমেইন লেভেল। বাংলা ওয়েব সাইটের জন্য এটা দ্বিতীয় শীর্ষ পযার্য়ের কান্ট্রি ডোমেইন (টিএলডি)। বিডির নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৫শ’তে পৌঁছেছে।

গ্রাহকরা বাংলা ফন্টে বিটিসিএল. বাংলা টাইপ করে বিটিসিএল’র ওয়েব সাইটে (ডব্লিউডব্লিউডব্লিউ.বিটিসিএল.কম.বিডি) যেতে পারেন।

বিস্তারিত দেখুন তারিকুল ইসলাম মাসুমের রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডট বাংলা ডোমেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT