জনপদ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শিশুর

ঠাকুরগাঁও শহরের চাঁনমারী এলাকায় নির্মাণাধীন ডিসি পার্ক থেকে নিখোঁজ শিশু নুপুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নুপুরকে তার পরিবার খুঁজে পাচ্ছিল না। পরে পরিবারের স্বজনরা ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি করে।

এলাকাবাসী ডিসি পার্কের ধারে একটি গর্তের ভেতর শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

নুপুর শহরের ফকিরপাড়া মহল্লার রিক্সা শ্রমিক হারুন অর রশিদের মেয়ে।

বিষয়:ডিসি পার্ক নিখোঁজ মরদেহ শিশুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…