বিনোদন

ট্রোলড হয়ে সুর পাল্টালেন কঙ্গনা

বাংলাদেশি অভিনেত্রী ও বলিউড তারকা কঙ্গনা রানাউত, ট্রোলের পর সুর পাল্টালেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কঙ্গনা রানাউত ও অন্য একজন ব্যক্তির ছবি, যা ট্রোলের পর সুর পাল্টানোর বিষয়টি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাকশনে নিজেকে টম ক্রুজের চাইতেও ভালো বলে দাবি করেছিলেন কঙ্গনা। এরপরেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। ট্রোলড হয়ে সুর পাল্টালেন অভিনেত্রী।

মঙ্গলবার এক টুইটে কঙ্গনা বলেছেন, তিনি কখনই নিজেকে টম ক্রুজের সঙ্গে তুলনা করেননি। তিনি একটি আর্টিকেল শেয়ার করেছিলেন যেখানে একজন স্টান্ট ডিরেক্টর কঙ্গনার সঙ্গে টম ক্রুজের কাজের তুলনা করেছেন।

এর আগে কঙ্গনা টুইটারে লিখেছিলেন তিনি মেরিল স্ট্রিপের চেয়ে বেশি দক্ষ অভিনেত্রী। গাল গাদোতের সঙ্গেও নিজের তুলনা করেছেন তিনি। শুধু তাই নয়, হলিউডের অ্যাকশন কোরিওগ্রাফার নিক পওয়েলের একটি বিবৃতি শেয়ার করেছিলেন কঙ্গনা যেখানে বলা হয়েছে ‘অ্যাকশনে তিনি টম ক্রুজের চেয়েও দক্ষ।’

কঙ্গনার এই টুইটগুলো নিয়ে হাসাহাসি শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ইশান খাট্টার, তাপসী পান্নু, রিচা চাড্ডা সহ বলিউডের অনেক তারকাও মন্তব্য করেছেন এই বিষয়ে।

বিষয়:কঙ্গনা রানাউত টম ক্রুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…