‘ট্রেবল’ জয়ের স্বপ্ন শেষ, কোপা ডেল রে থেকে রিয়ালের বিদায়

মৌসুমের মাঝপথেই ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদের। কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে তারা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগো বিপক্ষে ২-২ গোলে ড্র করায় বিদায় ঘণ্টা বাজে জিদানের দলের।
দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে জিতে শেষ চারে ওঠে সেল্টা। নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গােলে হেরেছিল তারা। তবে রিয়ালের মতো ড্র করলেও প্রথম লেগে এগিয় থাকায় সেমিফাইনালে উঠে গেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিন একটা কঠিন সমীকরণ নিয়েই মাঠে নেমে ছিল রিয়াল। শেষ আটের গণ্ডি পেরোতে এই ম্যাচে অন্তত ২-০ গোলের ব্যবধানে জিততে হতো তাদের। তার উপর শেষ চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল তারা। তারপর উপর সেল্টার মাঠে ম্যাচ হওয়ায় আশা আর আত্মবিশ্বাসীটাও অনেকটা কম ছিল সমর্থকসহ দলের সবার।
ইনজুরি আক্রান্ত গ্যারেথ বেল, লুকা মডরিচ, মার্সেলো, রাফায়েল ভারানে ও কারভাহালের মতো নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই রিয়াল মাদ্রিদকে একাদশ সাজাতে হয়। এই সুযোগে প্রায় প্রথমার্ধের পুরো সময় স্বাগতিকদের আটকে রাখে সেল্টা। এরপর ম্যাচের ৪৪ মিনিটে রিয়ালকে প্রথম গোল হজম করতে হয়।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা রিয়াল আক্রমণে ধার বাড়ায়। ৬২ মিনিটে ফ্রি-কিক থেকে দলকে সমতায় ফেরান রোনালদো। চলতি মৌসুমে ফ্রি-কিক থেকে মেসির সমান তিনটি গােল করলেন পর্তুগীজ তারকা।
রিয়ালের মুর্হুমুহু আক্রমণের মধ্যেই ৮৫ মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালের জালে আবারো বল জড়ায় সেল্টা। তবে খেলার শেষ মিনিটে এসে কোন রকমে ড্র করে সম্মান বাঁচাতে পারলেও রিয়ালকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ হয় জিদানের শিষ্যরা।
রিয়ালের বিদায়ের রাতে ড্র করেছে তাদের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। এইবারের মাঠে ২-২ গােল ড্র করে তারা। তবে প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গােলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে ডিয়েগাে সিমিওনের দল।






