গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার অরিক্ষত রেলগেটে ট্রেনের সাথে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার সময় আড়িখোলা রেল স্টেশনের অদুরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনায় হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন আরোহী মারা যায়। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম হতাহত ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেমনের অদুরে নলছাটা নামকস্থানে একটি অরক্ষিত গেটে নাগরি এলাকা থেকে আসা একটি তাল ভর্তি পিকআপের সাথে কিশোরগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগার সিন্দুর ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রেনের ধাক্কায় তাল ভর্তি পিক আপটি দূরে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত জানা যায়নি। দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ঘটনার পর ওই সড়কে প্রায় ঘণ্টাখানেক রেল যোগাযোগ বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে।







