চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রিগারটি টানা হয়নি, আমি ট্রিগার টানিনি: অ্যালেক বল্ডউইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
অ্যালেক বল্ডউইন চোখে অশ্রু নিয়ে দুঃখ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক জোয়েল সৌজা। ঘটনার আকস্মিকতায় মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন অভিনেতা। কিছুটা সামলে উঠে গণমাধ্যমে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি।

এবিসি নিউজে বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকার পর্বে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, স্ক্রিপ্টে না থাকা সত্ত্বেও তিনি কেন ট্রিগার টেনেছিলেন? উত্তরে তিনি বলেন, ‘ট্রিগারটি টানা হয়নি, আমি ট্রিগার টানিনি। আমি কখনই কারো দিকে পিস্তল তাক করে ট্রিগার টানবো না, কখনই না।’

বল্ডউইন আরও জানান, তার কোনো ধারনাই নেই কীভাবে পিস্তলে গুলি এলো। তিনি বলেন, ‘কেউ পিস্তলে গুলিটি ভরে রেখেছিলেন। একটি বুলেট, যেটি সেখানে থাকার কথা ছিল না।’

Banglabid

হ্যালাইনা হাটচিনস প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘তিনি এমন একজন মানুষ যার সঙ্গে সবাই কাজ করতে পছন্দ করে। তার সঙ্গে যারা কাজ করেছেন, সবাই তাকে পছন্দ করেন, প্রশংসা করেন। আমার এখনও বিশ্বাস হচ্ছে না!’ সাক্ষাৎকারটি দেয়ার সময় কান্নায় ভেঙে পড়েন অভিনেতা।

পুলিশের তথ্য অনুযায়ী বল্ডউইনের হাতে বন্দুকটি তুলে দিয়েছিলেন সিনেমার সহ নির্মাতা। তারা দুজনেই জানতেন সেটি ‘নকল’ বন্দুক এবং সেটিতে কোনো গুলি ভরা নেই। কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেক বল্ডউইনরাস্টলিড বিনোদনসিনেমাহলিউডহ্যালাইনা হাটচিনস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওল্ড ইজ গোল্ড

পরবর্তী

স্বাগত ডিসেম্বর, উজ্জ্বল ইতিহাস

পরবর্তী
মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নিত করে বাংলাদেশের পতাকা ও মুক্তিযোদ্ধাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগত ডিসেম্বর, উজ্জ্বল ইতিহাস

শুক্রবার থেকে ‘সর্বোচ্চ’ সংখ্যক হলে ‘মিশন এক্সট্রিম’

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT