চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক-টুইটার-অ্যামাজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় বসেছে জনপ্রিয় তিন টেক জায়ান্ট অ্যামাজন, টুইটার এবং ফেসবুক।

এনডিটিভি সূত্রে জানা গেছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে এমন নজিরবিহীন ঘটনার পর  ওয়েবসাইটগুলো এমন পদক্ষেপ নিয়েছে।

এদিকে ক্যাপিটল ভবনে হামলার প্রায় ৪৮ ঘণ্টা পর টুইটার ট্রাম্পপন্থীদের অ্যাকাউন্ট সরাতে শুরু করেছে। সবশেষে ট্রাম্পের অ্যাকাউন্টটিও স্থায়ীভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

টুইটার বলেছে, ‘নাগরিক ঐক্য বজায় রাখা নিয়ে আমাদের যে নীতিমালা রয়েছে, ট্রাম্প তা বারবার ও ভীষণভাবে লঙ্ঘন করেছেন। তাই তার করা তিনটি টুইট আমরা সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি।

এরই সাথে বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনটুইটারট্রাম্প সমর্থকফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT