ট্রাম্প ও কিমের বৈঠকে উপস্থিত হতে পারেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার বৈঠক পূর্ববর্তী আলোচনার উপর নির্ভর করবে মুন সেখানে যাবেন কিনা। যদিও ট্রাম্পের বক্তব্যের পরে বৈঠকে স্বয়ং ট্রাম্পের উপস্থিতি নিয়েই দেখা দিয়েছে সন্দেহ।
দুই পক্ষই এখন বিষয়টি পুনরায় ঠিকঠাক করতে ও নিয়মে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নর্থ কোরিয়ার কোনো নেতার সঙ্গে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক হবে এটি।
অবশ্য যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে আলোচনার অবশ্যই মূল লক্ষ্য থাকবে কোরিয়ার পেনিনসুলা থেকে পারমানবিকীকরণ রোধ এবং বিশ্ববাসীর দুশ্চিন্তা কমানোর বিষয়টি।
তবে পরমানবিকীকরণ না করার বিষয়টিকে কিভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে ভিন্নমত রয়েছে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার।
রোববার ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি দল গিয়ে পৌঁছেছে নর্থ কোরিয়ায়। সামিটের আয়োজন করতে। সেখান থেকে নিশ্চয় উজ্জ্বল কিছু সম্ভাব্য বিষয় বের হয়ে আসবে।
এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, আমরা দেখতে চায় তারা কতটা এগিয়ে আসছে। সেটার উপর নির্ভর করবে সিঙ্গাপুরে প্রেসিডেন্ট সেখানে উপস্থিত হবেন কিনা।
এরই মধ্যে রোববার হঠাৎই বৈঠক করেছেন কিম ও মুন। সেখানেই যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার বৈঠক সফল করার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।








