চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের বক্তব্যের সমালোচনায় মালালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য ছিলো ‘বিদ্বেষে ভরা’ এবং সন্ত্রাসের জন্য মুসলিমদের দায়ী করলে এতে শুধু ‘আরও বেশি জঙ্গির জন্ম হবে’।

গত বছর পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শিশুসহ ১৪০ জন নিহত হওয়ার ঘটনার স্মরণে ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মালালা এ কথা বলেন। বার্ষিকীর স্মরণে পাকিস্তানের কয়েকটি প্রদেশে স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

২০১২ সালে নারীশিক্ষার অধিকার নিয়ে কাজ করার সময় মালালা নিজেই এক তালেবান সদস্যের হামলায় মাথায় গুলিবিদ্ধ হন। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারদিনোতে এক দম্পতির সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান, যতোদিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের মনোভাব ‘বুঝে ওঠা’ সম্ভব না হবে, ততোদিন যেনো দেশে মুসলিম প্রবেশ বন্ধ রাখা হয়।

এ বক্তব্যের পর ট্রাম্প নিজ দলের সদস্যসহ বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত হন।

মালালা বলেন, ‘এ ধরণের বিদ্বেষে ভরা, অপরের প্রতি বৈষম্যমূলক মতাদর্শে পরিপূর্ণ মন্তব্য যখন শুনতে হয় তখন খুব দুঃখ লাগে।’এমন বক্তব্য জঙ্গিবাদ আরো উসকিয়ে দেবে উল্লেখ করে মালালা বলেন, এসব ব্যাপারে আরও বেশি সতর্ক হতে রাজনীতিক এবং গণমাধ্যমকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘যদি জঙ্গিবাদ ঠেকানো আপনার উদ্দেশ্য হয়, তবে পুরো মুসলিম জাতিকে এর জন্য দোষারোপ করবেন না। কারণ এতে জঙ্গিবাদ বন্ধ হবে না।’

অনুষ্ঠানে মালালা আবারও ‘জঙ্গি ও বিদ্বেষপূর্ণ মানসিকতাকে হারাতে’ বিশ্বজুড়ে মানসম্পন্ন শিক্ষার প্রসারের আহ্বান জানান।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমালালা ইউসুফজাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমব্রিন ও পামেলাবিহীন বিপিএলের ফাইনাল ম্যাচ

পরবর্তী

তিনদিনে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পরবর্তী

তিনদিনে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

চ্যানেল আই প্রাঙ্গণে বিজয়ের উল্লাস

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT