চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের পক্ষেই রিপাবলিকানরা, সহজ হবে না অভিশংসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা গেলেও উচ্চকক্ষ সিনেটে তা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ এরই মধ্যে তিনি অধিকাংশ রিপাবলিকান সদস্যকে পাশে পেয়েছেন তিনি।  

মঙ্গলবার মার্কিন ক্যাপিটল হলে ট্রাম্পের অভিশংস প্রক্রিয়া বাতিল করার প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেখানে মাত্র পাঁচজন রিপাবলিকান সদস্য ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। এই প্রস্তাব ৫৫-৪৫ ভোটে খারিজ হয়ে গেছে।

তবে এই ফলাফল থেকেই বোঝা যায়, সিনেটে এবারও ট্রাম্পকে অভিশংসন করা খুবই কঠিন হবে। কেননা মার্কিন সংবিধান অনুসারে উপস্থিত সদস্যদের দুই তৃতীয়াংশের ভোটেই কেবল সিনেটে কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা যায়।

এখন মূল প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় রিপাবলিকান সদস্যরা মতবদল না করলে ট্রাম্পকে অভিশংসন করা যাবে না।

সিনেটে ট্রাম্পের অভিশংসন ট্রায়াল হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

সম্প্রতি দেশটির আইনসভা ক্যাপিটল বিল্ডিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সন্ত্রাসী হামলার ঘটনায় ‘বিদ্রোহে উস্কানি’ দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন প্রতিনিধি পরিষদ।

Reneta

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি কংগ্রেস হাউজে দ্বিতীয় দফায় অভিশংসিত হয়েছেন।

প্রথম দফায় ২০১৯ সালে কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে। কিন্তু সিনেটে গিয়ে তা আটকে যায়। কারণ সেই সময় সেখানে রিপালিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

এর আগে ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসনকে হাউকে অভিশংসিত করে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের সেই সিদ্ধান্ত সিনেটে গিয়ে আটকে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন কংগ্রেসরিপাবলিকান পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT