চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নতুন হুমকির দাঁতভাঙা জবাব দেয়ার ঘোষণা ইরানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অবরোধ-ইরান

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ঠেকাতে যুক্তরাষ্ট্র আরো ‘গুরুতর’ অবরোধ আরোপ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, তেহরানের নেতৃত্ব তাদের ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে আসা পর্যন্ত তাদের ওপর যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।

‘আমরা আগের অবরোধগুলোর বাইরে আরও কিছু অবরোধ আরোপ করতে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক দ্রুতই এগোচ্ছি,’ সাংবাদিকদের জানান ট্রাম্প।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুসারে সর্বোচ্চ যে পরিমাণ ইউরেনিয়াম দেশটির মজুদ রাখার কথা, তা আগামী সপ্তাহে নির্ধারিত সীমা ছাড়াতে যাচ্ছে, গত সোমবার ইরানের এ ঘোষণার জবাবে নতুন অবরোধ আরোপের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ওমান উপসাগরে তেলের ট্যাংকারে মাইন দিয়ে হামলা চালিয়েছে। ওমান উপসাগর হরমুজ প্রণালির ঠিক বাইরেই অবস্থিত। অবশ্য ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ পুরোপুরি বানোয়াট।

আর এরই প্রতিবাদ হিসেবে ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ করার ঘোষণা দেয় তেহরান।

Reneta

গত বছর একপাক্ষিকভাবে এই চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তারই জবাবে ইরান তার ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়ে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, সীমান্তে আমেরিকার কোনো আগ্রাসী তৎপরতা মেনে নেয়া হবে না।

ইরানকে সর্তক করে ট্রাম্পের দেয়া বিবৃতির পাল্টা জবাবে ইরানের মুখপাত্র জানান, ‘সীমা লঙ্ঘন করা হলে আমরা তা শক্ত হাতে প্রতিরোধ করব। সেখানে হুমকি থাকুক আর না-ই থাকুক।’

এর আগে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কোনো রকম যুদ্ধ চায় না। কিন্তু ইরান যদি তাদের অবস্থান থেকে না সরে আসে তাহলে ধংসের মুখে পড়বে।

সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় বসলেও তারা ইরানকে আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার ফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা

জেল থেকে ফিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপূর্তের দাপ্তরিক কাজে জুয়েল রানা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো আলোচনা নয়, ঘোষণা ইরানের

এপ্রিল ২০, ২০২৬

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT