চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের মিসাইলে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন ড্রোন-ইরান-ভূপাতিত

ইরানের ভূমি থেকে নিক্ষিপ্ত মিসাইলের আঘাতে মার্কিন সামরিক বাহিনীর একটি ড্রোন উড়োজাহাজ ভূপাতিত হয়েছে।

ড্রোন ভূপাতিত করার কথা প্রথমে ইরান দাবি করলেও পরে তা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক আকাশসীমায় হরমুজ প্রণালির ওপর থাকা অবস্থায় নৌবাহিনীর এমকিউ-৪সি ট্র্রাইটন ড্রেনটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আকাশসীমার কথা বললেও এর আগে ইরানের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী ইসলামিক রেভোল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, তারা দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহমোবারক এলাকার কাছে ইরানের আকাশসীমার মধ্যে চলে আসা একটি মার্কিন ড্রোন উড়োজাহাজকে ভূপাতিত করেছে।

এমনিই গত বেশ কিছুদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থিরতা বাড়ছে। তার মাঝে এমন একটি ঘটনা দুই দেশের মধ্যকার টানাপোড়েন আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোমবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইরানি বাহিনীর ‘শত্রুভাবাপন্ন’ আচরণের জবাব হিসেবে ওই এলাকায় এক হাজার অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছিল।

Reneta

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ওমান উপসাগরে তেলের ট্যাংকারে মাইন দিয়ে হামলা চালিয়েছে। ওমান উপসাগর হরমুজ প্রণালির ঠিক বাইরেই অবস্থিত। অবশ্য ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ পুরোপুরি বানোয়াট।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সোমবার ইরান জানালো, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি অনুসারে সর্বোচ্চ যে পরিমাণ ইউরেনিয়াম দেশটির মজুদ রাখার কথা, তা আগামী সপ্তাহে নির্ধারিত সীমা ছাড়াতে যাচ্ছে।

গত বছর একপাক্ষিকভাবে এই চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তারই জবাবে ইরান তার ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড্রোনমার্কিন ড্রোন ভূপাতিতযুক্তরাষ্ট্র-ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি না হলে বুধবারে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

ইসরায়েলের সঙ্গে আলোচনায় কারামের নেতৃত্বে লেবানন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এপ্রিল ২১, ২০২৬

সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ

এপ্রিল ২১, ২০২৬

সারা দেশে একযোগে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT