চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
মার্বিন নির্বাচন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সবগুলো অঙ্গরাজ্যে ভোট শেষ হয়েছে। ভোট গণনায় এরই মধ্যে কিছু আসনে (ইলেক্টোরাল ভোট) এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন।

৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টির ফলাফলের পূর্বাভাস দিয়ে বিবিসি বলছে, সর্বশেষ গণনা অনুযায়ী ২০৫টি আসনে বাইডেন এগিয়ে রয়েছেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ১৭১টি আসনে।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ৫৩৮টি  ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে হবে।

ডোনাল্ড ট্রাম্প জয় পেতে যাচ্ছেন, আরকানসাস, ওকলাহোমা, টেনেসি, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, ইন্ডিয়ানা, আলাবামা, লুইজিয়ানা, নেব্রাস্কা, উমিং, মিসৌরি ও উটাহ অঙ্গরাজ্যে।

জো বাইডেন জিততে চলেছেন, নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাট, ডেলাওয়্যার, ভার্জিনিয়া, ভারমন্ট, নিউ মেক্সিকো, মেরিল্যান্ড, কলরাডো, ওরেগন, ডিসট্রিক্ট অফ কলাম্বিয়া ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

যদিও নির্বাচন সংশ্লিষ্টরা আগেই বলে রেখেছেন, চূড়ান্ত ফলফল পেতে কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

Reneta

সেই সাথে আছে সহিংসতাসহ নানান ধরনের অর্ন্তঘাতের শঙ্কা। কেননা ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি তার পরাজয় মেনে নেবেন না।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক শতকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। যাদের মধ্যে প্রায় দশ কোটি ভোটার আগাম ভোট দেন।

এই নির্বাচনের আগেই জো বাইডেন অনেকটা এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপ ধারণা দিয়েছিল। তবে নির্বাচনের দিন সর্বশেষ জরিপে ব্যবধান কমিয়ে ফেলেন ট্রাম্প। কয়েকটি অঙ্গরাজ্যে তাদের দুজনার মধ্যে ব্যবধান খুবই সামান্য। বলা হচ্ছে এই রাজ্যগুলোর ফলই নির্ধারণ করবে কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প। জয় না পেলে তিনি হবেন ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের পর পুনঃনির্বাচিত না হওয়া প্রথম প্রেসিডেন্ট।

৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এই নির্বাচনে জয় পেলে তিনেই হবেন দেশটির ইতিহাসে প্রথমবার নির্বাচিত সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পভোটমার্কিন নির্বাচনযুক্তরাষ্ট্রের নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT