আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী

জলহস্তী ও তার ছোটো বন্ধুরা খাবার খাচ্ছে, জলপ্রবাহের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলহস্তী ও তার ছোটো বন্ধু খাবার খাচ্ছে, জলপ্রবাহের পাশে, প্রকৃতি ও প্রাণীর সংমিশ্রণে একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা বিশ্বের চোখ যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তখন কে বিজয়ী হচ্ছেন তার ভবিষ্যদ্বাণী করেছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী। 

সাউথ মর্নিং চায়না পোস্ট জানিয়েছে, থাইল্যান্ডের ভাইরাল ছোট্ট পিগমি জলহস্তী মু দেং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের চনবুড়ি প্রদেশের খাও খেও ওপেন চিড়িয়াখানায় এই ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মু ডেং। ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।

চলতি বছরের সেপ্টেম্বরে মু ডেং এর ছবি অনলাইনে ভাইরাল হয়। মাত্র দুই মাস বয়সেই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে জলহস্তীটি।

বিষয়:জলহস্তী যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্রের নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…