ট্রাম্পের ওপর চটেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’

Image shows a young man and an older man in formal attire, possibly in a professional or political context. Channel i News – চ্যানেল আই নিউজ
‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই’, করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর এই টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই টুইট দেখে বেজায় চটেছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাতি ক্রিস ইভানস। ট্রাম্পকে ‘বেপরোয়া’ বলেছেন তিনি।
টুইটারে ক্রিস ইভানস লিখেছেন, ‘কোভিডকে ভয় পাব না!? আপনি সেরা চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থেকে সেরা ওষুধ সেবন করেছেন। আপনি কি মনে করেন সবাই এই সুবিধা পাবে?!’
ক্রিস আরো লিখেছেন, ‘আমি নিশ্চিত আপনি এই বৈষম্য সম্পর্কে অবগত, কিন্তু আপনার কিছুই আসে যায় না এতে। এটা একটা বেপরোয়া আচরণ।’
টুইটে ট্রাম্প লিখেছিলেন, ‘খুবই ভালো অনুভব করছি! কোভিড নিয়ে ভয় পাবেন না। কোভিডকে আপনার জীবন নিয়ন্ত্রণে নিতে দেবেন না। আমরা উন্নত হয়েছে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়কালে। কিছু খুবই ভালো ওষুধ এসেছে ও দক্ষতা বেড়েছে। আমি ২০ বছর আগের চাইতেও ভালো অনুভব করছি।’






