যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের অরিগন রাজ্যে নির্বাচনের দ্বিতীয় রাতে ট্রাম্পবিরোধীদের আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। রাতে ট্রাম্পবিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাস্তার পাশে থাকা দোকানপাট এবং গাড়ি ভেঙে ফেলে। পুলিশ বিরোধীদের এই আন্দোলনকে ‘দাঙ্গা’ নামে আখ্যায়িত করেছে।
আন্দোলনের সময় বিক্ষোভকারীরা বেশ কিছু বাজি ফোটায় এবং রাস্তার পাশে থাকা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীদের বেশিরভাগেই ছিলো যুবক। তাদের দাবি ট্রাম্পের প্রেসিডেন্সি বর্ণবৈষম্য ও লিঙ্গবৈষম্য আরো বাড়িয়ে তুলবে। পোর্টল্যান্ডের পুলিশের দাবি বিক্ষোভকারীরা সেখানকার দোকানগুলোর দরজা-জানালা ভেঙেছে, তারা ব্যাট হাতে নিয়ে ছিলো এবং পাথর ছুঁড়ে মারছিলো।
ওবামার সঙ্গে হোয়াইট হাউজে মিটিং শেষে ট্রাম্পও এই বিরোধীদের সমালোচনা করেন।
যদিও অরিগন ছাড়া আর কোনো বিক্ষোভে সহিংসতার কথা শোনা যায়নি, তবে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফিলাডলফিয়ার বিক্ষোভকারীরা ‘আমাদের প্রেসিডেন্ট নয়’ ‘আমেরিকা সবার জন্য নিরাপদ হোক’ ইত্যাদি প্ল্যাকার্ড বহন করে।








