ট্রাম্পকে সমর্থন করা নিয়ে রিপাবলিকান দলে বিভক্তি

মার্কিন নির্বাচনে ট্রাম্পের এক সময়ের প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন না দেয়ায় এবার জাতীয় কনভেনশনেও রিপাবলিকান দলের বিভক্তি স্পষ্ট হয়ে উঠল। তবে ট্রাম্পকে সমর্থন না দিলেও শুভেচ্ছা জানিয়েছেন ট্রেড ক্রুজ।
রিপাবলিকান পার্টি কনভেনশনের তৃতীয় দিন ভোটারদের সচেতনতার সঙ্গে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্লিভল্যান্ডের দলীয় কনভেনশনে দলীয় নেতাকর্মীরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার আহ্বান জানাতে থাকলেও নিজের অবস্থানে অটল থাকেন টেড ক্রুজ। এ নিয়ে কনভেনশন হলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত ডেলিগেটদের প্রতিবাদের মুখে টেড ক্রুজের স্ত্রী হেইদি ক্রুজ পুলিশি নিরাপত্তায় কনভেনশন হল ত্যাগ করেন। 
পরে ট্রাম্পকে ভোট দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানান ট্রাম্পের রানিং মেট, ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্স।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






