ডিয়েগো ম্যারাডোনাকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করায় মার্কিন ভিসা পাননি আর্জেন্টাইন কিংবদন্তি।
কি ঘটেছিল? আর্জেন্টাইন সাবেকের আইনজীবী মাতিয়াস মোরলা জানান, ভেনেজুয়েলার টেলিভিশন চ্যানেল ‘টেলিসুর’ জন্য একটি সাক্ষাতকার দিয়েছেন ম্যারাডোনা। ‘বুয়েন্স ডায়াস আমেরিকা’ নামের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে অপমান করেন তিনি।
ঠিক কি বলে ট্রাম্পকে অপমান করেছেন ম্যারাডোনা? মাতিয়াস জানালেন, সাক্ষাতকারে ট্রাম্পকে ‘চিরোলিটা’ বলেছিলেন। যার মোটামুটি অর্থ কার্টুন। কিন্তু স্প্যানিশ এই শব্দটি আমেরিকা মহাদেশে খুবই অপমানজনক হিসেবে বিবেচনা করা হয়।
ম্যারাড়োনা তার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফেনের সাথে সম্পর্কিত একটি মামলায় মুখোমুখি হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চেয়েছিলেন।








