চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহের সময় বাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

ট্রাফিক সপ্তাহের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে। ৫ আগস্ট থেকে ১১ তারিখ পর্যন্ত চলা ট্রাফিক সপ্তাহ শনিবার শেষ হওয়ার কথা ছিল।

‘কিন্তু এখন পর্যন্ত তা ইতিবাচক ফল বয়ে আনায় এবং সড়কে যানবাহন চলাচলে অনেকটা অগ্রগতি হওয়ায়, ট্রাফিক সপ্তাহের সময়সীমা ১৪ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।’

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ট্রাফিক আইন সংক্রান্ত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ডিএমপির পাশাপাশি সারাদেশে ট্রাফিক সপ্তাহের সময়সীমা আরও তিন দিন বাড়ানোর বিষয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার বলেন: ‘সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও বেগবান করার জন্য ট্রাফিক সপ্তাহের সময়সীমা  বাড়ানো হয়েছে। ট্রাফিক সপ্তাহ শেষ হয়ে গেলেও পুলিশ এই কার্যক্রম সারা বছরই দেখভাল করবে। চলমান এই ট্রাফিক সপ্তাহে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইনে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ভিআইপি থেকে সাধারণ জনতা কেউ আইনের আওতার বাইরে নয়।’

এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গত রোববার থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Reneta

চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিন শেষে সারাদেশে মোট ১ লাখ ৩৪ হাজার ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারাদেশে ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক পুলিশট্রাফিক সপ্তাহডিএমপিপুলিশবাস চাপাশিক্ষার্থীদের আন্দোলনসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT