চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক সপ্তাহ: চতুর্থ দিনে ৭৬,৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

চলমান ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিন শেষে সারাদেশে ৭৬ হাজার ৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং ২২ হাজার ৩৯৮ চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

সোহেল রানা বলেন, চলমান ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিন শেষে সারাদেশে ৭৬ হাজার ৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬৪৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সারাদেশে ২২ হাজার ৩৯৮ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সারাদেশ থেকে ফিটনেসবিহীন ২ হাজার ৩৭০টি গাড়িও আটক করা হয়েছে বলে জানান সোহেল রানা।

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬০৭টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ৭৯টি মোটরসাইকেল।

বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

Reneta

ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৪টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৪টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৮টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক হাজার ৩৫৭টি, ফিটনেস না থাকার কারণে ১৭৪টি গাড়ি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৪৪৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৫১ ভিডিও এবং ১৭টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

৫ আগস্ট থেকে শুরু হওয়া ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাফিক সপ্তাহমামলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT