চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এএসআই নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাভারের আশুলিয়ায় রড বোঝাই ট্রাকের সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

আহতরা হলেন: পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়: আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে ডাবল টু ডিউটি করে থানায় ফেরার পথে পুলিশ ভ্যানটি ঘোষবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিনসহ আহত হন ৪ জন।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই জসিম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

নিহত এএসআই জসিম উদ্দিন মাদারীপুর জেলার ব্রাম্মনদ্দি এলাকার মোকছেদ চাপরাশীর ছেলে। তিনি ২০১৭ সালের জুন মাসের ১৩ তারিখে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনাসাভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে সেরা পরিচালক আলফনসো কুয়ারন

পরবর্তী

অস্কারে সেরা ছবি ‘গ্রিন বুক’

পরবর্তী

অস্কারে সেরা ছবি 'গ্রিন বুক'

পিলখানা হত্যা মামলার রায় প্রকাশ শিগগিরই

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT