চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যানারির দৈনিক জরিমানাসহ বকেয়া মওকুফ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:১০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোকে দৈনিক জরিমানার ১০ হাজার টাকা এবং বকেয়া জরিমানার প্রায় ৩১ কোটি টাকা মওকুফ করেছেন আপিল বিভাগ।

তবে প্রত্যেক ট্যানারিকে আগামী ১৫ দিনের মধ্যে এককালীন ৫০ হাজার টাকা করে শ্রমসচিবের কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই টাকা হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে শ্রমসচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

সেই সঙ্গে সাভারে স্থানান্তর জন্য আবেদনকারী সব ট্যানারির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ ১৫ দিনের মধ্যে (আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর) দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

Banglabid

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আদালতে ট্যানারি মালিকদের করা দুই আবেদনের পক্ষে শুনানি কিরেন শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অন্যপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

৬ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ হাজারীবাগে থাকা চলমান সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধ করতে এবং আইন অনুসারে এসব কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগসহ সেবা বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৬ এপ্রিলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়।

Reneta

এ আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ফিনিসড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়, যা ১২ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়।

৬ মার্চের আদেশ সংশোধন চেয়ে ঈদুল আজহা পর্যন্ত ওখানে কার্যক্রম চলানোর অনুমতি চেয়ে হাইকোর্টে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের করা আবেদনও বুধবার খারিজ হয়।

হাজারীবাগ থেকে ট্যানারি না সরায় এক আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৬ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি কারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে ট্যানারি মালিকদের সংগঠন আপিল বিভাগে যায়।

গত বছরের ১৮ জুলাই আপিল বিভাগ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত মালিকদের রোজ ১০ হাজার টাকা করে জমা দিতে বলেন। এ আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত বছর আবেদন করে ট্যানারি মালিকদের সংগঠন।

আর ক্ষতিপূরণ আদায়ের ওই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না জানিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মার্চ এক আদেশে হাইকোর্ট ১৫৪ কারাখানাকে দুই সপ্তাহের মধ্যে বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে নির্দেশ দেন।

পরিবেশের ক্ষতি হিসেবে জরিমানা হিসেবে ১০ হাজার টাকা করে প্রতিদিন দিতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার (রিভিউ) ও জরিমানা হিসেবে ট্যানারি কারখানার বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্ট দেওয়া আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকদের সংগঠনের (লিভ টু আপিল) নিস্পত্তি করে আজ রোববার আদালত আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের আলোচনায় ‘খলনায়ক’ শ্রীনিবাসন

পরবর্তী

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারাকর্তৃপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারাকর্তৃপক্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মেজর অশোক তারা (বামে)

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচানো সেই ভারতীয় মেজর

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT