চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোয়াব এর চূড়ান্ত কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

দেশের পর্যটন খাতের শীর্ষস্থানীয় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ২০১৯-২১ মেয়াদের ১৫ দস্যের কার্যনির্বাহীর পরিষদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ১৪ জন নির্বাচিত আর একজন পদাধিকার বলে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত কার্যনির্বাহীর কমিটির চূড়ান্ত তালিকায় দেখা যায় টোয়াবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন: মো: রাফেউজ্জামান, প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিবলুল আজম কোরাইশী ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে অন্যরা হলেন: পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মাসুম, পরিচালক (পাবলিক রিলেশন) সোহানুর রহমান স্বপন, পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মোহাম্মদ হানিফ, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) সৈয়দ তানভীর আহমেদ, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) শাহেদ উল্লাহ, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) আনোয়ার হোসেন, পরিচালক মো: জালাল উদ্দিন, পরিচালক রউফ, পরিচালক মানসুর আলম পারবেজ, পরিচালক সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল এবং পদাধিকার বলে পরিচালক নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ী সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ। আর সহযোগী সদস্য হিসেবে জয়লাভ করেছেন মোহাম্মদ সজিবুল আল রাজিব।

নবনির্বাচিত সভাপতি মো: রাফেউজ্জামান বলেন: আমরা দেশের পর্যটন খাতের পক্ষে ইশতেহার ঘোষণা করেছিলাম। দায়িত্ব নেয়ার পর আমাদের প্রধান কাজ হবে সেই ইশতেহার বাস্তবায়ন করা ও টোয়াবের কর্মকাণ্ডকে আরও গতিশীল করা। সেই লক্ষেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাব।

গত ২৩ নভেম্বর শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। তিন সদস্য বিশিষ্ট কমিশন নির্বাচন পরিচালনা করে। কনসাস রিলায়েন্স ফোরাম ও প্রজন্ম পরিষদ নামে দুই প্যানেলে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্য থেকে কনসাস রিলায়েন্স ফোরাম প্যানেলের মো: রাফেউজ্জামান জেনারেল ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে ভোটারদের দ্বারা ৭ জন তরূণ পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১৪ জন পরিচালকদের মধ্যে ১৩ জনই কনসাস রিলায়েন্স ফোরামের।

এবারের টোয়াবের নির্বানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো: হেলাল উদ্দিন এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আমজাদ হোসেন ও মো: ইসহাকুল হোসেন।

অন্যদিকে আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোকাররম হোসেইন খান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম আনিসুজ্জামান ও আক্কাস মাহমুদ। নির্বাচন বোর্ডের সচিব ছিলেন টোয়াবের সচিব মো: নিজাম উদ্দিন ভূইয়া।

নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ৩৯১ জন ও এসোসিয়েট ক্যাটাগরিতে ১৬ জন ভোটার ছিলেন।

মো: রাফেউজ্জামানের নেতৃত্বে টোয়াবের নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের কাযক্রম শুরু করবেন।

ট্যাগ: টোয়াবপর্যটনবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ হাজার কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা

পরবর্তী

দেশের মাটি

পরবর্তী

দেশের মাটি

সৌম্য-সাইফকে নিয়ে এসএ গেমসে বাংলাদেশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT