চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টোকিওতে সম্মাননা পাচ্ছেন মুকিত মজুমদার

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:২৬ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

প্রথমবারের মতো জাপানের টোকিওতে বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রকৃতি রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। গান পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পি কুমার বিশ্বজিত।

রিকন্ডিশন গাড়ি রপ্তানি, খাদ্য পণ্য, চামড়া ও পোশাক শিল্পে জাপানের বাজারে সফলতা অর্জন করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এ সফলতা বজায় রাখতে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে কমিটি নির্ধারন করেছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিসিসিআইজে।

প্রথম সম্মেলনকে স্মরনীয় করে রাখতে বাংলাদেশের বিভিন্নখাতের বিশিষ্টজনদের টোকিওতে আমন্ত্রণ জানায় বিসিসিআইজে। জাপানের নারীতা বিমানবন্দরে অতিথিদের অভ্যর্থনা জানায় সংগঠনের নেতারা। পরে টকিওর একটি রেস্টুরেন্টে আমন্ত্রিত অতিথিদের সাথে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের নতুন কমিটির সদস্যরা।

Banglabid

সংগঠনের সভাপতি বাদল চাকলাদার বলেন, জাপানের সাথে বাংলাদেশের ব্যবসা বৃদ্ধিতে সেতুবন্ধন হয়ে কাজ করবে বিসিসিআইজে।

জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল চাকলাদার বলেন, আমরা যেনো এই বিসিসিআইকে আরও সামনে নিতে পারি। আমি আশা করি বাবু ভাই, কুমার বিশ্বজিত দা’র সহযোগিতায় আমরা বাংলাদেশের সাথে বিসিসিআইজে’এর যে কাজগুলো আছে তা আরও অগ্রসর করতে পারবো।

জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম বলেন, সবাইকে আমাদের সাথে সর্বাত্মক ভাবে সাহায্য করার জন্য অনুরোধ করছি।

Reneta

সম্মেলনে গান পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পি কুমার বিশ্বজিত। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বিশেষ অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে দেয়া হবে বিশেষ সম্মননা।

কুমার বিশ্বজিত বলেন, বিদেশের মাটি থেকে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চেষ্টা করা অনেক বড় কাজ।

মুকিত মজুমদার বাবু বলেন, খুবই ছোটবেলায় মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আর একটি যুদ্ধ এখন চলছে। সেটা হলো প্রকৃতি ও জীবন। আমার মনে হয় যে, যেকোন একটি জিনিস যেকোন জায়গা থেকে শুরু করতে হয়। এবং সেটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগে দেশের মানুষকে যদি সে ব্যপারে সজাগ করা যায়, সেখানে আমি মনে করি আমাদের দায়িত্ব অবশ্যই আছে।

বিসিসিআইজের এ বিশেষ আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT