ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি।
শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম দিনের দ্বিতীয় সেশনে ৩১তম ওভারে আদিল রশিদের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি।
২০১৩ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুমিনুলের। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলে করেছেন ১৪৮৩ রান। গড় ৫২.৯৬! চারটি সেঞ্চুরিও রয়েছে। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৮১।







