ক্রিকেট

টেস্ট দলে ওলট-পালট

ফিরলেন মোস্তাফিজ-তাসকিন-মিরাজ, দলে হাসান-ইয়াসির

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তান থেকে হেরে আসা টেস্টের স্কোয়াডে ওলট-পালট করে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে ম্যাচটি।

টি-টুয়েন্টি ও টেস্টের পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে রাখা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন। ফর্মের কারণে ওই সিরিজেই বাদ পড়া মোস্তাফিজুর রহমানের সঙ্গে ফেরানো হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকে। নতুন মুখ পেসার হাসান মাহমুদ।

চোটের কারণে পাকিস্তানে যেতে না পারা স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ডাক মিলেছে। সুযোগ হয়েছে ব্যাটসম্যান ইয়াসির আলির। টিকে গেছেন গত টেস্টে অভিষিক্ত হয়ে দুই ইনিংসেই বিবর্ণ থাকা ওপেনার সাইফ হাসান।

পাকিস্তান টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও আল-আমিন হোসেন, জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। সৌম্য সরকারকে বিয়ের কারণে পাওয়া যেত না।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি।

বিষয়:ইয়াসির তাসকিন মুরাদ মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…