চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেস্ট খেলার ব্যাপারে সাকিবের আগ্রহ কম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘নেতৃত্ব যদি দিতেই হয়, তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে’- আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারের পর সাকিব আল হাসানের এমন মন্তব্য থেকে বোঝা গিয়েছিল নেতৃত্ব দিতে উৎসাহ কম এ অলরাউন্ডারের। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন টেস্ট খেলার ব্যাপারেই সাকিবের আগ্রহ নেই।

‘এটা ঠিক, টেস্টের ব্যাপারে সাকিবের আগ্রহ বেশ কিছুদিন ধরেই নেই। বিশেষ করে বাইরে যখন টিম যাচ্ছিল টেস্টের সময়, তখন ও (সাকিব) একটু বিরতি চায়। সহজাতভাবেই হয়তো ওর টেস্টের ব্যাপারে আগ্রহ কম। নেতৃত্ব নিয়ে শুনিনি তার অনাগ্রহ আছে। অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে।’

নাজমুল হাসান আরও বলেন, ‘তবে এটা ঠিক ও (সাকিব) অনেক সার্ভিস দিয়েছে। আমরা মনে করি আমাদের হাতে যে অপশন আছে তার মধ্যে সাকিবই সেরা অধিনায়ক। এখন পর্যন্ত আমাদের কিছু বলেনি (নেতৃত্বে অনাগ্রহ) মিডিয়াতে বলেছে, ‘‘যদি থাকতে হয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে হবে’’ এরকম কিছু। সাকিবের সঙ্গে গতকাল কথা বলেছিলাম, ওরকম (নেতৃত্ব নিয়ে) কোনো কথা হয়নি।’

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ দিনে কেবল ৭০ মিনিট টিকে থাকার লড়াইয়ে ব্যর্থ হয়ে ২২৪ রানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানান সাকিব।

‘অধিনায়কত্ব যদি না করতে হয়, তাহলে সেটা সব থেকে ভালো হবে আমার জন্য। আমার কাছে মনে হয় নিজের ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগত দিক থেকে চিন্তা করলে। আর নেতৃত্ব যদি দিতেই হয়, তাহলে অবশ্যই অনেক কিছু নিয়ে আলোচনা করার ব্যাপার আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো হার বাংলাদেশের

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT