চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টেও আফগান ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় দিন। ব্যাট হাতে রহমত শাহ এবং বলে রশিদ খান। দুই জনের ম্যাজিক্যাল ইনিংসে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টেস্টে প্রথমবার জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে এটা অফগানিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়ও।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট দুনিয়ায় একের পর ইতিহাস নতুন করে লিখছে আফগানিস্তান। ওয়ানডে, টি-টুয়েন্টির রঙিন পোশাকে সাফল্যের পর এবার সাদা পোশাকেও ইতিহাস লিখল যুদ্ধ-বিধ্বস্ত আফগানরা।

দুই ইনিংসেই দুটি অর্ধশতরান (৯৮, ৭৬) হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন রহমাত শাহ। অন্যদিকে স্পিন ভেল্কিতে আইরিশদের মাত করেছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে আইরিশ ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন আফগান এ লেগস্পিনার। টেস্টে এটা রশিদের প্রথম পাঁচ উইকেট শিকার। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট পেয়েছেন আফগান তারকা।

২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল আফগানিস্তান। এর আগে ২০১৮ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলেছিল রশিদরা। ভারতের বিরুদ্ধে সেই টেস্টে অবশ্য আফগানদের হারের মুখ দেখতে হয়েছিল ইনিংস ও ২৬২ রানে।

দেরাদুনে এক ম্যাচের টেস্ট সিরিজে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭২ রান তোলে আইরিশরা। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ নবি, ইয়ামিন আহমেদজাই।

জবাবে রহমত শাহের ৯৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৪ রান তোলে আফগানিস্তান। দুই ইনিংসে দুই অর্ধশতরান, ম্যাচের সেরা হন রহমত শাহ।

Reneta

অধিনায়ক আসগর আফগান ৬৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে এরপর রাশিদের ৫ উইকেটের সুবাদে আইরিশদের ২৮৮ রানে বেঁধে রাখে আফগানিস্তান।

জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৪৭ রান। রহমতের ৭৬ রানের দামী ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান। ইহসানউল্লাহ অপরাজিত থাকেন ৬৫ রানে।

টেস্ট মর্যাদা পাওয়ার আট মাসের ব্যবধানেই জয়ে স্বাদ পেল আফগানিস্তান। টেস্ট দুনিয়ায় এ এক অনন্য রেকর্ড। পাকিস্তান ও ইংল্যান্ডের পাশাপাশি আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ জয় দ্বিতীয় দ্রুততম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT