বিনোদন

‘টেনেট’ কি ‘ইনসেপশন’র সিকুয়েল?

দুটি পুরুষের মধ্যে আলোচনা, শহরের ব্যাকড্রপ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের ব্যাকড্রপে দুই পুরুষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, একটি পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যারা ক্রিস্টোফার নোলানের সিনেমা পছন্দ করেন, তারা জানেন যে তার সিনেমা একবার দেখার জন্য নয়। যতবারই দেখা হোক, কখনো পুরানো হয়না। তেমনই একটি সিনেমা লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ইনসেপশন’। ধারণা করা হচ্ছে নোলানের আসন্ন সায়েন্স ফিকশন থ্রিলার ‘টেনেট’ এই ছবিরই সিকুয়েল। ‘টেনেট’র দ্বিতীয় ট্রেলার দেখে এমনটাই মনে করছেন ভক্তরা।

‘টেনেট’ মুক্তির আর দুই মাসও বাকি নেই। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবির দ্বিতীয় ট্রেলার। ভক্তদের দারুণ পছন্দ হয়েছে ট্রেলারটি। সময়ের বিপরীতে যাওয়ার যে বিষয়টি ট্রেলারে দেখানো হয়েছে, তা দেখে ভক্তরা মনে করছেন এটা ‘ইনসেপশন’র সিকুয়েল। বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য তর সইছে না ভক্তদের।

‘টেনেট’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি, ডিম্পল কাপাডিয়া, অ্যারন টেইলর-জনসন, ক্লেমেন্স পোজি, মাইকেল কেইন ও কেনেথ ব্রানাগ সহ আরো অনেকে।

ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। এছাড়া ছবিটির বেশির ভাগ শ্যুট হয়েছে ডেনমার্ক, ইটালি,নরওয়ে,আমেরিকা এবং ইংল্যান্ডেও।

১৭ই জুলাই ‘টেনেট’ ছবি মুক্তি পাওয়ার কথা। তবে করোনাভাইরাসের কারণে ছবির মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বিষয়:ইনসেপশন ক্রিস্টোফার নোলান টেনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…