চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ জরুরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
পরিবেশ, শিক্ষা
A A

পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশ জরুরি। শুধুমাত্র অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত পরিবেশ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এর গুরুত্ব উপলব্ধি করেই সরকার ইতোমধ্যে ‘জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা’ প্রণয়ন করেছে। ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ এবং ‘জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স ফান্ড’ নামে দুটি তহবিল গঠন করেছে।

মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের কৃষি, বন, মৎস্য, জনস্বাস্থ্য, প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। এটি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় মন্ত্রী বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। উন্নত বাংলাদেশ গঠনে এবং পরিবেশ উন্নয়নে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে।

Reneta

পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভাগের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এমাদুল হুদা, বিভাগীয় শিক্ষক ড. এ কে এম রাশিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল ইসলাম মাহমুদজাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT