কক্সবাজার

টেকনাফে বিদেশি মদসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

মিয়ানমার থেকে আসা তিন নাগরিককে আটক করে পুলিশ, সঙ্গে বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে পুলিশ বিদেশি মদসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করে, তাদের সঙ্গে অস্ত্র ও বিপুল পরিমাণ মদ উদ্ধার।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫২ বোতল রয়েল গ্রান্ড হুইস্কি ও ইঞ্জিন চালিত নৌকাসহ মিয়ানমারের ৩ জন নাগরিককে আটক করেছে।

বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন এবং শাহপরীর দ্বীপ আউটপোস্টের যৌথ অভিযান চালিয়ে মাদকের এ চালান জব্দ করে।

কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরাম জানান: মিয়ানমারের দিক থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা শাহপরীর দ্বীপের দিকে আসতে দেখে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা স্পীডবোট নিয়ে ধাওয়া করে ইঞ্জিন নৌকাটি আয়ত্ত্বে নেয়। এরপর তল্লাশী চালিয়ে সাড়ে ১০ কার্টুনের মধ্যে ২৫২টি বিদেশি রয়েল গ্রান্ড হুইস্কিসহ নৌকাটি জব্দ করে এবং মাদক পাচারের অভিযোগে নৌকায় থাকা ৩ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও ইঞ্জিন নৌকাটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:কোস্টগার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…