ফুটবল

টুইটারের দামে ১৫ ফুটবল ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে সমর্থকদের অনুরোধ

ইলন মাস্কের হাসিমুখ ও থাম্বস আপ পজিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক একটি কালো জ্যাকেট পরা অবস্থায় হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে নীল আকাশের মতো ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪১ বিলিয়ন ইউরোতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে সাড়া ফেলে দিয়েছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। যে পরিমাণ অর্থ দিয়ে তিনি টুইটার কিনেছেন, তার পরিবর্তে অনায়াসে হতে পারতেন ১৫টি ইউরোপিয়ান ফুটবল ক্লাবের মালিক।

ফোর্বসের দেয়া তথ্যমতে, বার্সেলোনা ক্লাবের মূল্য ৪.৪৯ বিলিয়ন ইউরো। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দাম ৪.৪৮ বিলিয়ন ইউরো।

বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং চেলসির দাম যথাক্রমে ৩.৯৮, ৩.৯৬, ৩.৮৭, ৩.৭৭ এবং ৩.০২ বিলিয়ন ইউরো।

উপরোক্ত ক্লাবগুলোসহ আর্সেনাল, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), টটেনহ্যাম হটস্পার, জুভেন্টাস, বরুশিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং এভারটন মিলিয়ে ১৫ ক্লাবের সর্বমোট মূল্য ৪০.৬৩ বিলিয়ন ইউরো।

Elon Musk could buy 15 football clubs instead of Twitter, infographic. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটা অঙ্কের টাকা দিয়ে টুইটার কেনা মাস্কের কাছে এখনো ক্লাবগুলো কেনার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে বলেও ব্রিটিশ এক গণমাধ্যম দাবি করেছে।

অন্যদিকে, গ্ল্যাজার্সের কাছ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়ার জন্য ইলন মাস্ককে টুইটারে অনুরোধ করেছে দলটির সমর্থকরা।

জেমস মেলভিল নামের একজন মাস্ককে টুইট করে লিখেছেন,‘আপনি কি ম্যানচেস্টার ইউনাইটেড এফসি কিনে একটি পরিশীলিত দলকে ফিরিয়ে আনতে পারেন?’

আরেক ডেভিল ভক্ত লিখেছেন, ‘আপনি কি দয়া করে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব কিনতে পারবেন? শীর্ষ ক্লাবটি বিপর্যস্ত হয়ে পড়েছে, আমাদের আপনার মতো এমন একজনকে দরকার যিনি আসলে ব্যবসা কতটা ভালো করছে সে সম্পর্কে চিন্তা করেন।’

একজন ইউনাইটেড ভক্ত টুইট করেছেন, ‘প্রিয় মি. ইলন মাস্ক, আপনি কি অনুগ্রহ করে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে পারবেন? আমাদের মালিকরা এখন প্রতারণা করছেন এবং এই অসাধারণ ফুটবল ক্লাবটিকে ধ্বংস করছে।’

বিষয়:ইলন মাস্ক টুইটার ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…