ওয়ানডেতে সাফল্যে ভাসলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে (টি২০) বাংলাদেশ
অনেকটাই অনুজ্জ্বল । তবে এবারের এশিয়া কাপে পরপর দুটি দল প্রথম আমিরাতকে
এরপর আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ
অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
এশিয়া কাপের আগে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১১ নম্বরে ছিল বাংলাদেশ। মাশরাফিদের উপরে ছিল আফগানিস্তান ও স্কটল্যান্ডের মত দুইটি সহযোগী দেশ। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে একধাপ এগিয়ে ১০ নম্বরে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭০। টাইগারদের সামনে থাকা আফগানিস্তানের রেটিংপয়েট ৭৭, ব্যবধান ৭। বাংলাদেশের নিচে থাকা স্কটল্যান্ডের সাথেও ব্যবধান ৭। স্কটিশদের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩।
তবে টানা দুই জয়ের পর যথারীতি শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।






