বিনোদন

টিভি পর্দায় এগ্রো অ্যাওয়ার্ড

টিভি পর্দায় এগ্রো অ্যাওয়ার্ড

সম্প্রতি কৃষি ক্ষেত্রে বিভিন্ন শাখায় উন্নয়নে অবদানের জন্যে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো এ্যাওয়ার্ড’১৯ প্রদান করা হয়েছে। বিভিন্ন শাখায় ৭ ক্যাটাগরিতে পুরস্কার এবং শাইখ সিরাজকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা।

অনুষ্ঠানে শাইখ সিরাজ তাঁর সহধর্মিনী শাহানা সিরাজকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার এবং পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন সংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানটি চ্যানেল আইতে দেখানো হবে বুধবার (২৫ সেপ্টেম্টর) বিকেল ৫টায়।

বিষয়:চ্যানেল আই ফরিদুর রেজা সাগর শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…