চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে আসছে রিয়েলিটি শো’ ‘জিপিএইচ ইস্পাত-এসো রোবট বানাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন দেশের লাখো তরুণের স্বপ্নকে হাতের মুঠোয় নিয়ে আসছে চ্যানেল আই। ক্রিড ইউএসএ’র কারিগরি সহযোগিতায় এবং জিপিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে বিজ্ঞানভিত্তিক দেশের প্রথম রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত-এসো রোবট বানাই’।

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এ রিয়েলিটি শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

চ্যানেল আই ছাদ বারান্দায় মঙ্গলবার বেলা ১২টায় রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত-এসো রোবট বানাই’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় থাকবে ক্রিড ইউএস এবং পৃষ্ঠপোষকতায় থাকবে জিপিএইচ ইস্পাত। আধুনিক প্রযুক্তি ‘রোবট’ বানানোর মধ্য দিয়ে দেশের সকল শ্রেণির উদ্ভাবককে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, বাংলাদেশের  টিভিতে ‘রোবট’ নিয়ে কোনো রিয়েলিটি শো এর আগে হয়নি। এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে নতুন ধারা তৈরি করবে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ

আর রোবট তৈরি করতে পারলে কাজের গুণগত মানের সাথে সাথে মেধাবী তরুণ- তরুণী রোবট উদ্ভাবনের চর্চা শুরু করতে পারবে। দেশে এবং দেশের বাইরেও তাদের একটা অবস্থান গড়ে উঠবে।

Reneta

তিনি জিপিএইচ ইস্পাতের এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে রোবট বানানোর কাঁচামাল সহজলভ্য। তাই তরুণদের কাজে লাগিয়ে নতুন উদ্ভাবন করা যাবে দেশেই।

এ বিষয়ে  জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত ব্যয় কমিয়ে দেশের বাইরে আমরা পণ্য রপ্তানি করতে পারব। এর ফলে তরুণ প্রজন্ম মেধা বিকাশের সুযোগ পাবে। এবং নতুন উদ্ভাবন প্রযুক্তি বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পরবে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘রোবট’ আমাদের দুটি হাতের সাথে তৃতীয় হাত। যা বন্ধুর ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মের মনে এ উদ্যোগ আশার সঞ্চার করবে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের সাথে জিপিএইচ ইস্পাতের সাথে ‘চুক্তিপত্র স্বাক্ষর’ হয়।

এই অনুষ্ঠান পরিচালনা করা হবে দুইটি ভাগে। সারা বাংলাদেশের ক্লাস এইট থেকে এইচএসসি পর্যন্ত ‘এ’ গ্রুপে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ‘বি’ গ্রুপের মাধ্যমে ৫ জনের একেকটি দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

বাছাই পর্বের মাধ্যমে ৭ বিভাগ থেকে স্কুল ও কলেজ থেকে ৭টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ৭টি দল অংশগ্রহণ করবে মূল পর্বে। নিজস্ব চিন্তা এবং দর্শকদের পাঠানো আইডিয়া নিয়ে কাজ করবে ওয়ার্কশপ স্টুডিওতে।

২৫টি টেলিভিশন পর্বে প্রতিযোগিতা শেষে ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড, যেখান থেকে বিজয়ী হবে দুটি দল।

বিজয়ী দুটি দল পাবে ১০ লক্ষ টাকা পুরষ্কার, একটি করে ল্যাপটপ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নলেজ পার্টনার ক্রিড ইউএস-এর প্রেসিডেন্ট মেহেদী শামস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসো রোবট বানাইচতুর্থ শিল্প বিপ্লবজিপিএইচ ইস্পাত
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT