চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের পর্দায় ‘এসো রোবট বানাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি, বিনোদন
A A

সারা দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্ষুদে বিজ্ঞানীদের যাচাই বাছাই ও সফল প্রস্তুতির পর এবার চ্যানেল আইয়ের পর্দায় আসছে রোবটিক্স নিয়ে দেশের প্রথম টেলিভিশন রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত ‘এসো রোবট বানাই’।

অনুষ্ঠানটির প্রথম অ্যাপিস্যুড সম্প্রচার হবে শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টা ৩৫ মিনিটে। একই সময়ে প্রতি শুক্র ও রবিবার চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে রোবটিক্স নিয়ে মেধাভিত্তিক এই টিভি রিয়েলিটি শো।

প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে আগামীর বিশ্ব। তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে রোবটের বিকল্প নেই। এমনটাই মনে করছেন প্রযুক্তিবীদরা। দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতে এবং ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রতিভা যেন ছড়িয়ে দিতে পারে তাদের জন্যই চ্যানেল আই শুরু করেছে দেশের প্রথম বিজ্ঞানভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো।

সারা দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ৩০টি দল অংশ গ্রহণ করছে ‘এসো রোবট বানাই’ প্রতিযোগিতায়। সেখান থেকে পর্যায়ক্রমে ১৮টি দল, পরবর্তীতে মূল পর্বে অংশ নিবে ৯টি দল। সেখানে প্রতিযোগিতা শেষে ৪টি দল নিয়ে হবে গালা রাউন্ড। আর সবশেষে দুই বিভাগ থেকে চূড়ান্ত বিজয়ী হবে একটি দল।

‘এসো রোবট বানাই’-এর উপস্থাপনায় আছেন প্রখ্যাত উপস্থাপক ও বিশ্বখ্যাত কমেডিয়ান নাভিদ মাহবুব। তিনি মনে করেন, অনুষ্ঠানটি রোবট নিয়ে হলেও সব শ্রেণির দর্শক এটি দেখে এক ধরণের অনুপ্রেরণা পাবেন।

তার ভাষ্য, ‘এসো রোবট বানাই’ শোতে অনেক ছেলে মেয়েই অনেক কিছু বানিয়ে নিয়ে আসছে যা খুবই বিস্ময়কর। যেগুলো দেখে দর্শকরাও অনেক উৎসাহ পায়। অনেক ছেলে মেয়েই আছে যারা জীবন নিয়ে অনেক হতাশ হয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে। তারা যদি এমন একটি শিক্ষনীয় শো দেখে জীবনের অন্ধকার দিক থেকে সরে এসে এমন কিছু বানানোর উদ্যোগ নেয় তবে সেটিই অনেক বড় পাওয়া হয়ে ধরা দিবে। এই ধরণের শো থেকে মূলত তারা এমন অনুপ্রেরণা পাবে বলে আশা করছি।

Reneta

টেলিভিশন পর্দায় ‘এসো রোবট বানাই’-এর অডিশান রাউন্ডের ১০টি পর্ব ও মূল পর্ব ২৫টিসহ মোট ৩৫টি পর্ব দেখানো হবে। যার গ্র্যান্ড ফিনালে ২৬ জুলাই। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তাহের শিপন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসো রোবট বানাইচ্যানেল আইতাহের শিপনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT