ক্রিকেট

টিকিট ছাড়াই মিরপুরে খেলা দেখার সুযোগ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ক্রিকেট মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাক্ষাৎ, দর্শকশূন্য স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেয়েদের সিরিজ মাঠে এসে দেখতে লাগছে না টিকিট। তারপরও গ্যালারিতে খুব একটা সাড়া মেলেনি টাইগ্রেস সমর্থকদের। শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারছেন দর্শকরা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে স্টেডিয়ামের একটি দর্শক স্ট্যান্ড।
বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। বৃহস্পতিবার সকালে ওয়ানডে দিয়ে শুরু হয়েছে তিন ম্যাচের সিরিজ। এরপর এই ভেন্যুতেই রয়েছে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব খেলাই উপভোগ করা যাবে টিকিট ছাড়া।
ভারত, পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজেও নেই স্পন্সর। শেষ মুহুর্তে সিরিজটি টেলিভিশনে প্রচারের উদ্যোগে সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলা সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস।  এছাড়া বিসিবির ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাচ্ছে।
বিষয়:দর্শক বাংলাদেশ-অস্ট্রেলিয়া মিরপুর মেয়েদের সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…